বিশ্বম্ভরপুরে অসচ্ছল শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে স্থানীয় অসচ্ছল শিল্পীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধাবার বিকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে অসচ্ছল ৩৮জন শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী মোঃ সাদি উর রহিম জাদিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও শিল্পকলা একাডেমীর সদস্য স্বপন কুমার বর্মণ, শিল্পকলার একাডেমীর সদস্য সবুজ মিয়া, প্রকল্প বাস্তাবায়ন অফিসের মোঃ মমিন প্রমুখ।