বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। উপজেলা আ.লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা সোহেব চৌধরী, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর, ছাতক উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা  আব্দুল      কাইয়ুম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শামছুজ্জামান শাহ, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, মমিরুল ইসলাম মানিক, মহরম আলী, ওলামা লীগের সভাপতি মাও. ফজলুর রহমান, আমান উল্লা আমান, প্রসুন কান্তি দাস, সাবেক উপজেলা যুবলীগ আহবায়ক নুরুল ইসলাম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাজেস তালুকদার, কৃষক লীগ নেতা আবুল কালাম, আশক আলী, রোকন মিয়া, শ্রমিক লীগ নেতা কালী কুমার দাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সেলিম আহমদ মিঠু, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগ নেতৃবন্দৃ। আলোচনা সভার পর মিলাদ মাহফিল ও এক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।