বিশ্বম্ভরপুরে আঙ্গারুলী হাওর সেচ প্রকল্প পরিদর্শন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলী হাওর সেচ প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বুধবার সকালে বিএডিসি নির্মাণাধীন উপজেলার আঙ্গরুলী হাওর পাড় এলাকার ১১/১২টি গ্রামের কৃষকদের
একমাত্র বোর ধান চাষাবাদের বৃহৎ সেচ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন ঢাকার ডাবল লিফটিং সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী একেএম আপেল মাহমুদ, বিএডিসি সিলেট রিজয়নের নির্বাহী প্রকৌশলী প্রনজিৎ কুমার দেব, বিএডিসি সুনামগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান, উপ-সহকারি প্রকৌশলী হাসান মাহমুদ, হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সালেহ আহমদ।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার বালিজুরী রক্তি নদী থেকে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা হয়ে দূর্গা পর্যন্ত প্রায় ৪কিলোমিটার দৈর্ঘ্য ১৬ইঞ্চি ডাবল পাইপ লাইনের মাধ্যমে সেচ প্রকল্পের কাজ চলছে।