বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুব রশিদ।
এরপর উপজেলার অসচ্ছল ৫০ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।


