বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন বিভাগের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি আসমা বিনতে রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। আলোচনার সভার পর প্রশিক্ষণার্থী যুব মহিলাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুব মহিলা সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


