বিশ্বম্ভরপুরে আব্দুছ ছাত্তার মাষ্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আব্দুছ ছাত্তার মাষ্টার স্মৃতি পঞ্চম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের পরিচালক মো. মোখলেছুর রহমান মাষ্টারের সার্বিক তত্বাবধানে এই বৃত্তিপরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় প্রধান পরিদর্শক ছিলেন বিশ্বম্ভরপুর  উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র দাশ। কেন্দ্র সচিব শিক্ষক এনামুল হক ও হলসুপার ছিলেন শিক্ষক বীরেন্দ্র কুমার দাশ। ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।