বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা এলএসডি খাদ্য গুদামে আভ্যন্তরীণ আমন ধানের সংগ্রহ (২০২১—২০২২) এর আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
রবিবার বিকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মো. সাদি উর রহিম জাদিদ।
খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. নুরুল ইসলামের তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা কৃষকলীগ আহবায়ক হুমায়ুন কবির মৃধা ও যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাহার, সুবিধাভোগী কৃষক শফিকুল ইসলামসহ স্থানীয় কৃষকেরা।
খাদ্য গুদাম কর্তৃপক্ষ সূত্রে জানা যায় চলতি মৌসুমে এ উপজেলায় মোট ৪৩৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি আমন ধানের সরকারি মূল্য ২৭ টাকা দরে মন প্রতি ১০৮০ টাকা নির্ধারণ করা হয়।
- বিশ্বম্ভরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
- ছাতকে হাজী মহসিন কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা


