বিশ্বম্ভরপুরে আমন ধানের বাম্পার ফলন, আনন্দিত কৃষকরা

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
চলতি বছর বিশ্বম্ভরপুর উপজেলায় আমন ধানের ভাল ফলন হওয়ায় কৃষক ও সর্বস্তরের লোকজন আনন্দে আত্মহারা। উপজেলা ০৫টি ইউনিয়নের মধ্যে ধনপুর, পলাশ, সলুকাবাদ ও বাদাঘাট(দঃ) এই ০৪টি ইউনিয়নেই আমন ধান রোপণ করা যায়। প্রতিবছরের ন্যায় এবারো আমন ধান রোপণ করা হয়েছে। বর্ষাকালে পাহাড়ী ঢল বন্যার পানি কম হওয়ায় রোপা আমন ধানের তেমন ক্ষতি হয়নি। তাছাড়া উপর্যুক্ত সময়ে ঘন ঘন বৃষ্টি পাতে আমন ধানের ফলন খুবই ভাল হয়েছে। সবচেয়ে বেশি আনন্দিত নি¤œাঞ্চলের কৃষকেরা এর কারণ নি¤œাঞ্চলের আমন ধানের জমিগুলো সচরাচর রোপণ করা যেত না। প্রতি বছর শেষ বর্ষায় পাহাড়ী ঢল ও বন্যার পানি দীর্ঘ মেয়াদী থাকায় ফসলগুলো তলিয়ে পঁচে যেত। তেমন ভাল ফসল পাওয়া যেত না। এবার শেষ বর্ষায় পানি না আসায় এবং ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় ফলন এতই ভাল হয়েছে যে, বিগত ১০ বছরেও এমন ভাল আমন ধান ফলতে দেখা যায়নি। এখনো ধান কাটা পুরোদমে শুরু না হলেও কৃষকদের বিশ্বাস ধান কেটে ঘরে তুলতে প্রকৃতিক আর কোন সমস্যার সম্ভাবনা নেই।
বাগগাঁও গ্রামের আরব আলী জানান, এই রকম আমন ধান কোন সময়েই দেখছি না। আল্লার কাছে শুকরিয়া জানাই। ভাদেরটেক গ্রামের কৃষক আব্দুল আলী জানান এই বার আমন ধান এতবালা অইছে বৈশাখী বোর ইরি ধানের থাকি বালা। খেত বায় চাইলে মন ভরে যায়। বর্তমানে কেয়ারে (৩০ শতক) ১৫/১২মন ধান কাটা যাইবো। ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল মতিনও একই রকমের প্রতিক্রিয়া জানান।  শক্তিয়ারখলা গ্রামের কৃষক আবু তাহের জানান এবার আমন ধানের বাম্পার ফসল হয়েছে, আমরা খুবই খুশি। আমাদের ফলিত ধানের বাজার মূল্য যদি ১০০০ টাকা মণ দরে সরকারিভাবে নির্ধারণ করা হয় তাহলে আমরা খুশি হতাম। কৃষি কাজের প্রতি আমাদের উৎসাহ আরো বৃদ্ধি পেত।