বিশ্বম্ভরপুরে আ.লীগের দিনব্যাপী কর্মসূচী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টার স্মারকে (মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার) অন্তর্ভূক্ত করায় ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে উপজেলা আওয়ামী ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী সদর ও ইউনিয়ন পর্যায়ে   বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ ইউনেস্কোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।