বিশ্বম্ভরপুর প্রতিনিধি
যুবলীগের বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে প্রতিটি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সলুকাবাদ ইউনিয়নে ২৩ মার্চ , ফতেপুর ইউনিয়নে
২৮ মার্চ, পলাশ ইউনিয়নে ২৯ মার্চ, বাদাঘাট (দঃ) ইউনিয়নে ৩০ মার্চ, ধনপুর ইউনিয়নে ৩১ মার্চ ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজেস তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মুর্শেদ, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান নাইম, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মৃধা, আব্দুল কাদির, আব্দুল মালেক, হরলাল হাজং, ফতেপুর ইউপি আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সলিল তালুকদার, সলুকাবাদ ইউপি যুবলীগ নেতা আলমগীর হুসাইন, ধনপুর ইউপির মো. রব্বানী, বাদাঘাট (দ.) ইউপির কাজী শামছুল ইসলাম, পলাশ ইউপির শামছুল আলম সুলেমান, মাহবুব আলী প্রমুখ।


