বিশ্বম্ভরপুরে ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে প্রত্যায়নপত্র বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন ইউপি নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রত্যায়ন পত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মনের পরিচালনায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যায়নপত্র বিতরণ করা হয়।
ধনপুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউপিতে মো. সফর আলী, পলাশ ইউপিতে মো. সোলেমান মিয়া, ফতেপুর ইউপিতে মো. শামসুজ্জামান শাহ ও বাদাঘাট (দ.) ইউপিতে মো. আব্দুল গণির হাতে  প্রত্যায়নপত্র  তুলে দেয়া হয়।
প্রত্যায়নপত্র বিতরণকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।