বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইত্তেফাকুল মুসলিমীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে হাজী আবুল বাশার এর সভাপতিত্বে
এবং কারী আবুল ফয়েজ ও জুবায়ের আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাও. শেখ সাজিদুর রহমান।
আরো বক্তব্য রাখেন মাও. আলীনুর, মাও. আব্দুল আজিজ, মাও. আবুল কাশেম, মাও. আব্দুল রকিব, মাও. গোলাম মর্তুজা, মাও. মুযাকিফুল ইসলাম, মাও. আব্দুল হক আজমী, মাও. সেলিম আহমদ কাশেমী, মাও. সেলিম আহমেদ পলাশী, সংগঠনের সভাপতি মাও. হাবিবুর রহমান, সহ-সভাপতি মুকাব্বির হোসেন তালুকদার, মাও. আনোয়ার হোসেন মল্লিকপুরী প্রমুখ।
সভায় সংগঠনের পক্ষ থেকে উপজেলার নব-নির্বাচীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনগণকে সংবর্ধনা প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম শ্রেণী থেকে মাস্টার্স শ্রেণী পর্যন্ত মোট ৫০০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১ম, ২য়, ৩য় স্থান সহ মোট ৫৩ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়। তাছাড়া হিফজুল কোরআন প্রতিযোগীতায় ২০১৫ সালে সৌদীতে ৩য় স্থান অধিকারী বিশ্ব বিজয়ী আব্দুল্লা আল মাহফুজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেটের পত্যাশা শিল্পী গোষ্ঠির বিশিষ্ট শিল্পী মাশুক আহমদ নাঈম ইসলামিক সংগীত পরিবেশন করেন।
- দ. সুনামগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা
- আফতাবনগর মসজিদে অনুদান ঘোষণা ব্যারিস্টার ইমনের


