স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার আয়োজনে উন্নয়ন মেলার শেষ দিনেও ছিল বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভীড়। দুপুর ১টায় মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর ব্যাপক সমাগম ছিল। মেলা প্রাঙ্গণে স্থাপিত ৪০টি স্টলের মধ্যে দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের স্টলে, কৃষি বিভাগের স্টলে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে, পল্লীবিদ্যুতের স্টলে, খাদ্য বিভাগের স্টলে, প্রাণী সম্পদ বিভাগের স্টলে, এলজিইডি’র স্টলে, মাধ্যমিক শিক্ষা বিভাগের স্টলে দর্শনার্থীদের ভীড় ছিল। তবে বেশি ভীড় ছিল দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের স্টলে।
বুধবার দুপুরে কলেজের প্রভাষক মশিউর রহমান এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের স্টলে অনেক প্রকারের দু®প্রাপ্য বই ছিল। শিক্ষার্থী ছাড়াও সাহিত্যপ্রেমিরা এই বই কিনতে এসেছেন। তিনদিনে অসংখ্য দর্শনার্থীদের ভীড় ছিল আমাদের স্টলে।’

