বিশ্বম্ভরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘সঠিক যতœ ও সুষম খাবার, মা ও শিশুর প্রতি আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেয়ার নিউট্রেশন এ্যাড দ্যা সেন্টার প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপতিত্বে    
করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ।
নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের ম্যানেজার দেওয়াল ইসতিয়াকুল উল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, কেয়ার এর পুষ্টিবিদ নাজনিন রহমান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা কৃষি কমকর্তা মুকশেদুল, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, প. প. কর্মকর্তা আব্দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া বিভিন্ন এনজিও প্রতিনধি, সংবাদকর্মীসহ কমিটির সদস্যবৃন্দ ।
সভায় আগামী ১ বছরের জন্য মা ও শিশু পুষ্টির ব্যাপারে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।