বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও সিআইফরএন প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. সাদি উর জাদিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রকল্প ২টির বিস্তারিত তুলে ধরেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন এমএন্ডই অফিসার শ্রী অরুপ রতন দাস ও টেকনিক্যাল অফিসার মো. নাজমুল হাসান।
সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


