বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মো. শফিকুল ইসলামকে আহবায়ক ও মো. জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে বিশ্বম্ভরপুরে উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস এই কমিটির অনুমোদন দেন। উপজেলা আহবায়ক কমিটিকে ২মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন এবং সম্মেলনের মাধ্যমে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।


