বিশ্বম্ভরপুর প্রতিনিধি
নি¤œমানের বালি-পাথর ব্যবহারে বাধা দেয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান তালুকদারকে ঠিকাদারের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা কর্তৃক মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত প্রকৌশলী বাদী হয়ে হামলাকারী আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ও তার সহযোগি হানিফ মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আনা হয় এতে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শহীদুর রহমান বলেন,‘ উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান
তালুকদারকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় নিজাম উদ্দিন ও হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করার চেষ্টা করছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলকাটা, স্বরূপগঞ্জ, রাজাপাড়া-কাপনা রাস্তা উন্নয়নের দেখতে গিয়েছিলেন এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার। রাস্তায় নি¤œমানের বালি-পাথর ব্যবহারে বাধা দেন তিনি। এঘটনায় ঠিকাদার প্রতিনিধি আওয়ামী লীগ নেতা বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ও তার সহযোগি শিলডোয়ার গ্রামের আবু হানিফ প্রকৌশলী ও সাথে থাকা মাঠ সহকারী মোখলেছুর রহমানকে মারধর করে। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


