বিশ্বম্ভরপুরে এসএসসি পরীক্ষায় ২৫ জন অনুপস্থিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ১৫০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২টি হাই স্কুল ও ৬ টি দাখিল মাদ্রাসা এবং ২ টি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে এ বছর মোট ১৫০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন অনুপস্থিত রয়েছেন। তন্মধ্যে ১২টি হাই স্কুলে ১১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন অনুপস্থিত, মাদ্রাসা পর্যায়ের বিশ্বম্ভরপুর মেরুয়াখলা কেন্দ্রে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন, ২ টি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত রয়েছে।