বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ) ইউনিয়নের সিরাজপুর পূর্বপাড়া (পেঠনার মাঠে) মাঠে শক্তিয়ারখলা ও দূর্গাপুর গ্রাম বনাম সুনামগঞ্জ সদর উপজেলার বানীপুর ও ব্রহ্মোত্তর গ্রামের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজপুর পূর্বপাড়া মাঠে (পেঠনার মাঠে) হাজার হাজার জনতা কুস্তি খেলা উপভোগ করেন। প্রাচীন আমল থেকেই সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার গ্রামীণ জনপদে
ভ্রাতৃত্ব ও আন্তরিকতার বন্ধন হিসেবে এই খেলা আয়োজিত হয়ে আসছে। খেলার আগের দিন দাওয়াতি খেলোয়ার ও আমন্ত্রিত ব্যক্তিগণ আসেন। তাদের কে সসম্মানে উন্নত মানের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এতে করে উভয় গ্রামের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্বের মনোভাব সুদুঢ় হয়। অনুষ্ঠিত পন্নোয়ার খেলায় শক্তিয়ারখলা ও দুর্গাপুর গ্রাম জিতলেও মালের খেলায় বানীপুর ও ব্রহ্মোত্তর জয় লাভ করে।
- হাওরের ফসলহারা পরিবারের ২৬০জন শিক্ষার্থী পেল নতুন পোশাক
- জামালগঞ্জে বিএনপি’র তিন গ্রুপের পৃথক পৃথক সদস্য সংগ্রহ অভিযান


