Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিশ্বম্ভরপুরে ওয়াশ ইন ইনস্টিটিউশন প্রকল্পের অবহিতকরণ সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিশ্বম্ভরপুরে ওয়াশ ইন ইনস্টিটিউশন প্রকল্পের অবহিতকরণ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইরা ওয়াটারএইড প্রকল্পের ওয়াশ ইন ইনস্টিটিউশন প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ওয়াস ইন ইনস্টিটিউশন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ হেল মারুফ মারুফী, ইরার প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ইমামুর রহমান, প্রোগ্রাম অফিসার ডাক্তার আমল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার, বর্মন, অবসরপ্রাপ্ত মাস্টার দিলীপ রঞ্জন বিশ্বাস, ভার্ডের মুসলে উদ্দিন লস্কর ও ডাক্তার চান মিয়া।
অবহিতকরণ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় ওয়াস ইন ইনস্টিটিউশন প্রকল্পের স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি পানীয় জলের উপর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।