বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে র্যালি শেষে থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন।
এসআই মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামালীগ সভা বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী কালা চান, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, থানা মসজিদ ইমাম মাও. মোয়াফিকুল ইসলাম, পলাশ ইউপি সদস্য মো., মনির হোসেন, বাদাঘাট(দঃ) ইউপি সদস্য সোহেল মিয়া, ফতেপুর ইউপি সদস্য দিলোয়ার হোসেন, ধনপুর ইউপি সদস্য সিরাজ হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।


