বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ জোড়দারকরণ প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপি কম্পিউটার বেসিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মডেল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশীদ খান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার আ. আওয়ালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমানত উল্লা, কম্পিউটার শিক্ষক শেখ এইচ এম মোশারফ হোসেন বাবলু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের আইসিটি ট্যাকনিশিয়ান আলাল উদ্দিন। প্রশিক্ষণে এলাকার ৪০ জন যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন।


