বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আজ থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদীদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ ফারুকী, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার।
বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম ছিদ্দীকি, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
উপস্তিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান, আঃ কাইয়ুম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন।
- ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
- দক্ষিণ সুনামগঞ্জে জিম সেন্টারের উদ্বোধন


