বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আগামী ২৬ ফেব্রুয়ারি করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বিস্তারিত তুলে ধরেন ও সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতার্ ডা. আব্দুল্লাহেল ফারুক মারুফী।
গভায় জানানো হয় ঐ দিন বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ১৮০০ জনকে টিকা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। উপজেলায় সর্বমোট ১৫টি কেন্দ্রে ৯ হাজার জনকে প্রথম ডোজ করোনা ভাইরাস টিকা দেওয়ার লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত সকলকে টিকা প্রদান করা হবে বলে জানানো হয় সভায়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ উক্ত জাতীয় টিকা প্রদান কার্যক্রম ব্যাপক প্রচার সহ টিকা প্রদানে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় উপজেলার নব—নিবার্চিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকতার্ বৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ উক্ত কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।