বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবুল বাশার মোহাম্মদ উসমান হায়দার মজুমদার সভায় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সভায় জানানো হয়, উপজেলার ৫ হাজার ২শত ডোজ ভ্যাকসিন এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারি করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা জন স্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এনজিও ভার্ড প্রতিনিধি মুসলেহ উদ্দিন লস্কর, ব্র্যাক প্রতিনিধি প্রমুখ।
- জেলাজুড়ে প্রতিবাদ
- সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মাজাহারুল ইসলাম


