বিশ্বম্ভরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশ্বম্বরপুর প্রতিনিধি
সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে হাওরে বোর ধান উৎপাদনে বন্যা মোকাবেলা সক্ষম আধুনিক কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বিশিষ্ট গবেষক, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে ও এম.এস স্টুডেন্ট সমির চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার দ্বীপক কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় তথ্য বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহযোগী প্রভাষক ও গবেষক মো.রুকুনুজ্জামান।
প্রশিক্ষণে এলাকায় পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ২৫জন বোর ধান চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান গবেষক ও সভাপতি ড.আশরাফুল ইসলাম কৃষকদের উদ্দেশ্য করে বলেন, স্বল্পজীবনকালের ধানের জাত যেমন ব্রিধান-২৮, বিনা ধান-১৪ এবং বিনা ধান-১৮, ব্রিধান-৮১ আগাম রোপন করে পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।