বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক বিমল চন্দ্র সোম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া’র সভাপতিত্বে প্রশিক্ষণে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. আল আমিন, উপ—সহকারী কৃষি কর্মকর্তা, মো. মুক্তার হোসেন, মো. দিদারুল আলম।
প্রশিক্ষণে মোট ৩০জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে অংশগ্রহণকারী কৃষকদের প্রতি আহবান জানানো হয়।


