বিশ্বম্ভরপুরে কৃষক হত্যা দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর চত্বরে কৃষক হত্যা দিবসের সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগ আহবায়ক হুমায়ূন কবির মৃধা। কৃষকলীগ যুগ্ম আহবায়ক আবুল কাহার ও সিদ্দিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃলীগ নেতা মোঃ সফর উদ্দিন, উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী।