বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও কেয়ার জি, এস,কে এর সহযোগিতায় সু- সেবা নেটওয়ার্ক কার্যক্রমের পর্যালোচনা ও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পর্যালোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ।
সভায় উক্ত প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন কেয়ার জিএসকের প্রকল্প কর্মকর্তা চন্দ্রশেখর দাস, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, ধনপুর ইউ/পি চেয়ারম্যান হযরত আলী কালাচাঁন,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সু -সেবা নেটওয়ার্কের উপদেষ্টা বোর্ড সদস্য দিলীপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সু- সেবা নেটওয়ার্ক প্রতিনিধি মাসুদা বেগম, মোমেনা বেগম প্রমুখ্য।
সভায় সিএসবি, সু-সেবা নেটওয়ার্ক এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কেয়ার,জি,এস কে প্রকল্পের মেয়াদ আরো বৃদ্ধি করার জন্য দাবি জানানো হয়। মা ও শিশু সেবা কার্যক্রম আরো বেগবান করে তুলতে উক্ত প্রকল্পের মেয়াদ আরও বাড়ানোর জন্য সর্বসম্মতিক্রমে জোরালো দাবি জানানো হয়। আলোচনা সভার পর বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় ইউপি চেয়ারম্যানগন, সু-সেবা নেটওয়ার্কের সদস্যবৃন্দ সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


