বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বোর ফসল ক্ষতিগ্রস্ত লোকদের ঢাকা মিরপুর এলাকার বন্ধু মহল আর্থিক অনুদান বিতরণ করেছে। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এলাকার ক্ষতিগ্রস্ত গরীব বোর ফসল হারা ৭০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন সংগঠনের মো. ইব্রাহিম ভূঁইয়া ইভু ও রাশেদুল করিম ছিফাত।
এসময় উপস্থিত   
ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ, সদস্য চিত্তরঞ্জন গোস্বামী ছানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্বম্ভরপুর এলাকার ক্ষতিগ্রস্ত ফসল হারা কৃষকদের আসন্ন ঈদের আনন্দে সহায়তার লক্ষে সুদূর ঢাকা থেকে এসে আর্থিক সহায়তা প্রদান করায় বিশ্বম্ভরপুর নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ও প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকা মিরপুর এলাকার ইভূ ও ছিফাতসহ তাদের সকল বন্ধু বান্ধবদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এদিকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে ফসলহারা ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও দুপুর ১টায় মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয় ফতেপুরে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ময়দা, চিনি, তেল, ডাল, সেমাই, খাতা, কলম ইত্যাদি বিতরণ করা হয়। পুসাবের সভাপতি হুসাইন আহমেদ আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরফ আহমদের পরিচালায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবীব, সংগঠনের সহ-সভাপতি সৌরভ দেবনাথ সাগর, সাইফুল ইসলাম, মর্নিং উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক বাদল হাজং, সোহাগ আহমদ, রায়হান আহমদ প্রমুখ। সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।