বিশ্বম্ভরপুরে ক্ষুদে বিজ্ঞানী যীশুকে অনুদানের চেক হস্তান্তর করলেন ইউএনও

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ড্রোনের মাধ্যমে কৃষি ক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য নতুন কিছু উদ্ভাবনের জন্য ক্ষুদে বিজ্ঞানী ঝুটন সম্রাট যীশুর হাতে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন বিশ^ম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অনুদানের এই চেক হস্তান্তর করেন তিনি।
উল্লেখ্য, ক্ষুদে এই বিজ্ঞানী বিশ্বম্ভরপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র। ইতিপূর্বে সে একটি ড্রোন বিমান আবিষ্কার করে উপজেলার সুনাম অর্জন করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সে নতুন প্রজেক্ট কৃষি কৃষিক্ষেতে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানোর জন্য নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা ব্যক্ত করেছিলো। তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহি অফিসার উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে ৪০ হাজার টাকার চেক অনুদান প্রদান করেন।
ঝুটন সম্রাট যীশু জানান, উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক ৪০ হাজার টাকার চেক পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দেয়া প্রতিশ্রুতি মোতাবেক অচিরেই কৃষি ক্ষেতে কীটনাশক ছিটানোর যন্ত্র তৈরি করব।