বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কর্মহীন অসচ্ছল লোকজনের মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার লকডাউনের ৬ষ্ঠ দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ উপজেলার গুচ্ছগ্রাম, কারেন্টের বাজার, পলাশবাজার সহ বিভিন্ন স্থানের অর্ধশতাধিক কর্মহীন, শ্রমিক, অসচ্ছল লোকজনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মেজবাহ উদ্দীন আহাম্মেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ স্বজল মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে লকডাউন বাস্তবায়নে ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণঅ করেছেন। এ সময় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সহ পুলিশ সদস্য বৃন্দ ছিলেন।


