বিশ্বম্ভরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পরপর দুই দিনে ৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার পলাশ বাজার থেকে দুজন মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৌলারপার গ্রামের কেরামত আলীর ছেলে সোহেল মিয়া ও উপজেলার চালবন গ্রামের হারুন মিয়ার ছেলে সুলেমান।
এদিকে উপজেলার ধনপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে ৪ কেজি
গাঁজাসহ আরো দু জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে গামাইরতলা গ্রামের ওয়াসকুরুনির ছেলে জাহিদ হাসান ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে লিটন মিয়া।