বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর’র আয়োজনে গুণিজন ও কৃতি—শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে মাদ্রাসার মাঠে এন এইচ লালনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর’র পরিচালক সাংবাদিক মাওলানা শফিউল আলম।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন সাতগাঁও জামেয়া ইসলামিয়া বাগুয়া মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা আব্দুন নূর, সাবেক শিক্ষক আলাউদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাজন, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শাহাপুর’র প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সাবেক মেম্বার শাহ নেছার আহমদ, মেম্বার জয়নাল আবেদীন, মেম্বার নজরুল ইসলাম, মহিলা মেম্বার আকলিমা বেগম, সাতগাঁও উচ্চ বিদ্যালয় শাহাপুর’র কৃতি—শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শাহীনা আক্তার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম তাহের আলী ও উস্তার আলীকে মরণত্তোর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন মরহুম তাহের আলীর পুত্র মাইনুদ্দিন আপন, মরহুম উস্তার আলীর পুত্র আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভী নুরুল হক, আব্দুল মোছাব্বির আখঞ্জি, শাহ বাবুল মিয়া, সাব্বির আখঞ্জি, অভিভাবক জামাল উদ্দিন, শাহ নুরুজ্জামান, শাহজাহান মিয়া, শাহ আমিরুজ্জামান, শহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, জাতীয় পার্টি নেতা শাহ আলম, মাসুক মিয়া, শেখ ত্বোহা, মাহফুজ বিল্লাহ প্রমুখ।


