বিশ্বম্ভরপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে সরকারি পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পোষাক সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। উপজেলার মোট ৪৫ জন গ্রাম পুলিশদের মাঝে টর্চ লাইটসহ পোষাক সামগ্রী বিতরণ করা হয়।