স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সদরের মল্লিকপুর মাঠে প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৮৫টি ঘোড়া অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে জামালগঞ্জ উপজেলার শেরমস্তপুর গ্রামের ‘সোনার হরিণ’ প্রথম স্থান অধিকার করে। ২য় স্থান অধিকার করেছে ছাতক উপজেলার জাউয়ার ‘জয় বাংলা’ এবং তৃতীয় হয়েছে সদর উপজেলার আক্তাপাড়া গ্রামের ‘রেহান বাংলা’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘোড় দৌঁড় প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, জেলার ঘোড় দৌঁড় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রসাশকের সহধর্মিনী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি নাজনীন আক্তার, জেলা স্থানীয় সরকারে বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. তামিম আল ইয়ামিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এম রেজাউল করিম, মো. শাহারিয়ার আশরাফ, বুরহান উদ্দিন, মেহেদী হাসান, তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. রায়হান কবির, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, ঘোড় দৌঁড় পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক পলাশ ইউপি চেয়ারম্যন আব্দুল কাইয়ূম।


