বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে ফতেপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামকে শতভাগ স্যানিটেশন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ এই ঘোষণা দেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। গ্রামের মোঃ হাসমতের সভাপতিত্বে ও কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের ডলি সুলতানার সঞ্চালনায় আরো বক্তাব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা প্রকল্পের ইসতিয়াকউল আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, গ্রামের পক্ষে জেসমিন আক্তার।


