বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চান্দিনা ভিটের বন্দোবস্ত প্রাপ্তদের মাঝে চুক্তিপত্র দলিল (লাইসেন্স) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে চুক্তিপত্র বিতরণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মুকসেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক প্রমুখ।
বিশ্বম্ভরপুর বাজারের ফেরী ফেরী চান্দিনা ভিটের ৪ জন বন্দোবস্ত প্রাপ্ত দোকানদারদের মাঝে চুক্তিপত্র দলিল (লাইসেন্স) বিতরণ করা হয়।