বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার চিনাকান্দি ও ধনপুর বাজারে তিন দোকানী ও ১ মসলা মিলের মালিককে
মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত চিনাকান্দি বাজারের রেস্টুরেন্ট মালিক আবুল বাশারকে ২ হাজার টাকা, আলাল উদ্দিনকে ১ হাজার টাকা ও মসলা মিল মালিক হাদিছ মিয়াকে ৩ হাজার টাকা এবং ধনপুর বাজারের রেস্টুরেন্ট মালিক আল আমিন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন এবং থানার এসআই আব্দুল মমিনের নেতৃত্বে পুলিশ ফোর্স সহযোগিতা করেন।


