বিশ্বম্ভরপুরে চাল বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার হত দরিদ্র প্রতিবন্দির মাঝে সরকারী চাল বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা সদরে উপজেলা প্রতিবন্দি সংগঠনের তত্বাবধানে সরকারি বরাদ্দকৃত চাল ১০০ জন হত দরিদ্র প্রতিবন্ধির মাঝে ২০ কেজি করে বিতরণ করা হয়।
চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মো. তালুত, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রতিবন্ধি সংগঠনের সভাপতি দিলীপ কুমার বর্মন, সাধারণ সস্পাদক মো. আসকর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নৃুরুল ইসলাম, নব নির্বাচিত পলাশ ইউপি সদস্য সেলিম আহমদ মিটু প্রমুখ।