স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রাম থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বেলা সোয়া ১১ টায় র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবীর নেতৃত্বে কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্য র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন।
গ্রামের আব্দুল আহাদের ছেলে ফজন মিয়া ফজল হকের বসত বাড়ির বারান্দার কক্ষের ভেতর থেকে ওই চোরাই সিএনজি অটো রিকশা উদ্ধার করে র্যাব। এসময় ফজন মিয়াকে গ্রেফতার করে র্যাব। উদ্ধারকৃত সিএনজি অটো রিকশার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত ফজন মিয়ার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের হয়েছে।
- ব্যারিস্টার ইমন আ.লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে আনন্দ মিছিল
- দ. সুনামগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল


