বিশ্বম্ভরপুরে জনশুমারী ও গৃহগণনা শুমারী কমিটির অবহিতকরণ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন জনশুমারী ও গৃহগণনা কে সামনে রেখে উপজেলা স্থায়ী শুমারীর কমিটির অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
‘জনশুমারীর আয়োজন, সম্বৃদ্ধি ও উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় উপজেলা পরিসংখ্যান বিভাগের পরিসংখ্যান তদন্তকারী মো. রাজু মিয়া ও জুনিয়র পরিসংখ্যান সহকারি মো. নাজিম উদ্দিন বিস্তারিত তুলে ধরেন।
সভায় জানানো হয় আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে জনশুমারী ও গৃহগণনা করবেন। উপজেলায় ৩৬৩ জন গণনাকারী ও ৬৫ জন সুপারভাইজার এ কাজ সম্পন্ন করবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতার্ ডা. আব্দুল্লাহেল মারুফ মারুফী, থানার অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকতার্ মো. নয়ন মিয়া, মৎস্য কর্মকতার্ মেহেদী হাসান, শিক্ষা কর্মকতার্ মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকতার্ মো. আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকতার্ রুমান হাসান, আনসার বিডিবি কর্মকতার্ মো. মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।