বিশ্বম্ভরপুরে জন সচেতনতামূলক প্রচারণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি পুষ্টি বিষয় নিয়েও জনসচেতনতা মুলক প্রচার করছেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগণ। গত ২-৩ দিন যাবত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগন করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি পুষ্টি বিষয় নিয়েও জনগণের মধ্যে সচেতনতা মুলক প্রচার করে যাচ্ছেন। কেয়ার বাংলাদেশে প্রতিনিধি মোঃ নাজমুল হাসান এর সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও কমিটির সদস্য সালেহ আহম্মেদ, চিত্ত রঞ্জন গোস্বামী সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্টি বিষয় নিয়ে সচেতনতা মুলক প্রচার করে যাচ্ছেন।