বিশ্বম্ভরপুরে জমিয়তের সদস্য সংগ্রহ শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়ত উলামায়ে ইসলাম সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মাও. আ. রকিব’র সভাপতিত্বে ও মাও. রফিক আহমদ’র পরিচালনায় মাসব্যাপি সদস্য সংগ্রহ      
অভিযানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার জমিয়তে উলামায়ে ইসলাম সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখের, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাও. আব্দুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাও. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মাও. মোয়াফিকুল ইসলাম, পলাশ জমিয়তের সভাপতি মাও. গোলাম মর্তুজা, যুব জমিয়ত সভাপতি মাও. সেলিম আহমদ, মাও. আ. হক আজমী, মাও. মকবুল হোসেন, মাও. রফিক আহমদ, মাও. বদিউজ্জামান, মাও.আবুল ফয়েজ, হাফিজ মিজানুর রহমান, হাফিজ শিব্বির আহমেদ, হাফিজ জাকারিয়া, হাফিজ হাফিজুর রহমান, কালাম পাক থেকে মোনাজাত করেন হাফিজ নাঈম আহমদ।