বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের মানুষ চরম ক্ষতির সম্মুখীন। তাই হাওরের মানুষ জলবায়ু সুবিচার চায়। এজন্য হাওরের তরুণরা জলবায়ু পেতে সোচ্চার হচ্ছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি, স্থানীয় নীতিনির্ধারক’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন হাওরের তরুণরা।
বুধবার বিকাল তিনটায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে একশন এইডের সহযোগিতায় সংলাপে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
সংগঠনের সদস্যে এমদাদুল হক মিলন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদি উর রহমান জাদিদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দিগ্রন্দ্র বর্মন কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, থানার অফিসার ইনর্চাজ মো: ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নয়ন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ক্রীড়া সম্পাদক আসাদ জাহান, তরুণ জলবায়ু কর্মী মোবারক হোসেন, রামিন আক্তার, জিলহজ হোসেন, সোহেল রানা প্রমুখ।
বক্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ে পৃথিবীর আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্ব নেতারা স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। কলকারখানার কালো ধোঁয়া নির্গমণ কমিয়ে আনতে হবে। সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।