বিশ্বম্ভরপুর প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ও বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদীদ। আগামী ২০ ডিসেম্বর তারিখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বিস্তারিত তুলে ধরেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মশিউর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ।


