বিশ্বম্ভরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লা হিল মারুফ ফারুকীর সভাপতিত্বে এবং ডাক্তার নমিতা চৌধুরীর সঞ্চালনায় পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল বাশার মোহাম্মদ ওসমান হায়দার মজুমদার, ডাক্তার আব্দুল্লাহ আল সাকিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রমুখ।
সভায় উপস্তিত ছিলেন বিশ্বম্ভরপুর স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মকর্তা, কর্মচারী, ব্রাদার, নার্স, ও স্থানীয় সাংবাদিকগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।