সালেহ আহমদ,বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণী ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভুমি) শিল্পী রানী মোদক।
নিউট্রেশন সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান,, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রমজানুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন।
- ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
- লন্ডনে মোশতাক রাজা চৌধুরীর গ্রন্থ ‘আমার ব্র্যাক-জীবন’ এর প্রকাশনা অনুষ্ঠান


