বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ‘শিক্ষার আলো জালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ চৌধুরী জালাল মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু প্রমূখ। বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক শিক্ষিকা,বিভিন্ন দাফতরিক কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বস্তরের বিপুল সংখ্যাক লোকজন অংশগ্রহন করেন।


