বিশ্বম্ভরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কমপ্øেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
সভায় জানানো হয়, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলায় ২৮ হাজার ৩০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, মেডিকেল অফিসার আব্দুল সালাম সাকি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, থানার এসআই মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, স্যানেটারী ইন্সেপেক্টর তাপস চক্রবর্তী, স্বাস্থ্য বিভাগের সিনিয়ির স্টাপ মলয় কিশর তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাদু মনি বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক আবু বক্কর, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মিনা রানী তালুকদার প্রমুখ।